বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ডিমলায় ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫০টি গাছের চারা বিতরণ
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৩৮৬)
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা বন বিভাগের উদ্যোগে ডিমলা উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৭৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, নীলফামারী বন বিভাগের কর্মকর্তা নিশিকান্ত মালাকার ও ব্যানবেইস কর্মকর্তা মো. শাহেনুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে তারা বিতরণকৃত চারাগুলো শুধু রোপণই নয়, বরং যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft