রবিবার ১৬ আগস্ট ২০২৬
লোকসংগীতে দেশসেরা কিশোরগঞ্জের ঈশা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৯৭)
জাতীয় পর্যায়ে লোকসংগীতে প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের মেয়ে অনয়া সরকার ঈশা। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করে। ঈশা কিশোরগঞ্জ সদর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর যুগ্ম আহ্বায়ক শংকর সরকারের কন্যা এবং গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

ঈশার এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে আনন্দের বন্যা বইছে। এই অর্জনে কিশোরগঞ্জ জেলাবাসী অত্যন্ত গর্বিত। স্থানীয় সংগীতজগতের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ঈশার সংগীত শিক্ষক অশোক কুমার বিশ্বাস জানান, জাতীয় পর্যায়ে সেরা হওয়ার আগে ঈশা পর্যায়ক্রমে কিশোরগঞ্জ পৌরসভা, সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলা এবং পরবর্তীতে ঢাকা বিভাগীয় পর্যায়ে লোকসংগীত ও দেশাত্মবোধক সংগীতে প্রথম স্থান অধিকার করে। তার এই ধারাবাহিক সাফল্য ও প্রতিভা আগামী দিনে তাকে আরও বহুদূর নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft