বুধবার ১২ আগস্ট ২০২৬
মৃত্যুকূপে পরিণত লালমনিরহাট মহাসড়ক, চার লেনের দাবি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৬০)
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মহাসড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খানাখন্দে ভরা ও অত্যন্ত সংকীর্ণ এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসলেও তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। ফলে কর্তৃপক্ষের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। 

মাঝে মধ্যে নামমাত্র সংস্কার করা হলেও কিছুদিন পর সড়কটি আবার আগের মতোই বেহাল হয়ে পড়ে। বিশেষ করে বুড়িমারী স্থলবন্দরের শত শত পণ্যবাহী ট্রাক এই সরু পথ দিয়ে যাতায়াত করায় সাধারণ পথচারী ও যানবাহন চালকদের সবসময় আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের প্রার্থীরাই এই মহাসড়কটিকে চার লেনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি সরকার গঠন করায় এখন তাদের প্রতিই চাতক পাখির মতো চেয়ে আছেন লালমনিরহাটের ভুক্তভোগী সাধারণ মানুষ।

স্থানীয়দের মতে, অকালে প্রাণহানি রুখতে এবং বুড়িমারী স্থলবন্দরের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে এই মৃত্যুফাঁদে পরিণত হওয়া মহাসড়কটির স্থায়ী সমাধানকল্পে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft