সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য পেয়েছে মাইলস্টোন কলেজ দক্ষিণখান
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১০২৩)
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬এ গৌরবময় সাফল্য অর্জন করেছে উত্তরা মডেল টাউনের দক্ষিণখানে অবস্থিত ‘মাইলস্টোন কলেজ দক্ষিণ’। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিবিষয়ক জ্ঞান বৃদ্ধি করা।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে মাইলস্টোন কলেজ দক্ষিণখান থেকে ইংরেজি ভার্সনের ১১ জন শিক্ষার্থী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগে মাইলস্টোন কলেজ দক্ষিণখানের শিক্ষার্থী আকরামুল ইসলাম ও উমায়ের ইসলাম তৃতীয় এবং ষষ্ঠ স্থান অধিকার করে। চূড়ান্ত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৭ম স্থান অধিকার করে শিক্ষার্থী আকরামুল ইসলাম। গত ১৩ জুন, আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জনের জন্য বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজ দক্ষিণখান’র সম্মানিত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মেজর এম এইচ এম মঈনউদ্দীন (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন দক্ষিণখানের পরিচালক ফাল্গুনী অধিকারী। 

অভিনন্দন বার্তায় তারা বলেন, সৃজনশীল যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়মিত অনুশীলন ও মেধা চর্চার উৎকর্ষতা বহন করে এবং তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিপূর্ণ শিক্ষা প্রদানের সক্ষমতাকে।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft