শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ভিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ০)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আতিকুর রহমান এবং প্রক্টর আবুল বাশার খান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে জনসাধারণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত ও কার্যকর যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft