রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সিতি হামিশাহ
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ২২)
চার দিনের বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে এসে পৌঁছালে প্রো-ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দিনের শুরুতে তিনি ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং- আইআইএল এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সাঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক এবং সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। 

পরে ইউনিভার্সিটির সিনিয়র ম্যানেজমেন্ট, ডিনস ও ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করেন প্রফেসর সিতি হামিশাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, ডিরেক্টর আইআইএল লে. কর্ণেল নাজিম উদ্দিন আহমেদ (অব.), ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.) রেজিষ্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ।

দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. সিতি হামিশাহ। শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত এই আলোচনায় পাঠদান, কারিকুলাম, ক্যাম্পাস লাইফ নিয়ে খোলামেলা কথা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাইস চ্যান্সেলর।

বিকেলে একই স্থানে ‘লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সির্টি ম্যানেজমেন্ট’ বিষয়ে পাবলিক লেকচার দেন প্রফেসর হামিশাহ। তিনি বলেন, উচ্চশিক্ষায় প্রাইভেট ইউনিভার্সিটি বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুচ্ছে। তিনি বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটির কারিকুলাম এমনভাবে করা হয়েছে যাতে আমরা কেবল চাকরির জন্য গ্রাজুয়েট তৈরি করছি না, প্রত্যেকটি গ্রাজুয়েট চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে।

পাবলিক লেকচার অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালাম এর মান্যবর হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান, মালয়েশিয়ান হাইকমিশনের হেড অফ চ্যান্সেরি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ- বিআইডিএস এর মহাপরিচালক প্রফেসর এ কে ইনামুল হক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এন এম মেশকায়েত উদ্দিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ও সিইও ড. ইমাদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিকেল রেফারাল সেন্টার উদ্বোধন করেন। এই রেফারেল সেন্টার ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী খরচে মালয়েশিয়ার ইউসিএসআই হাসপাতালে স্বাস্থ্যসেবা পেতে সহায়ক হবে।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির ৪ দিনের সফরে ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশে আসেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft