শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
ইউসিএসআই ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম   (ভিজিট : ৮)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উদ্‌যাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে প্রবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে  এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল '৭ নভেম্বর ১৯৭৫-এর তাৎপর্য: জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক পরিবর্তন'। ৫ নভেম্বর লাইব্রেরিতে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। 

প্রবন্ধ মূল্যায়ন করেন তিন সদস্যের বিচারক প্যানেল। প্যানেলে ছিলেন ইংরেজি ভাষা ও যোগাযোগ বিভাগের  প্রভাষক মাইমুনা ইসলাম, এফবিএম ও এফএইচটিএমের ভারপ্রাপ্ত ডিন মুহাম্মদ জে. মুনির এবং কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং বিশেষ অতিথি ছিলেন এফসিএসডিআইয়ের ডিন ও এফসিএডির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। অতিথিরা বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এস এম তালহা হাসান, দ্বিতীয় স্থান তকি মোহাম্মদ ইয়াসির এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রত্যয় অনন্য বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এইচ এম জহিরুল হক বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তরুণদের জন্য নিজেদের ইতিহাসকে খোলা মনে ও ভাবনার সঙ্গে দেখার একটি সুযোগ। শিক্ষার্থীরা যখন এ নিয়ে গবেষণা করে, প্রশ্ন তোলে এবং লেখে, তখন তারা শুধু অতীতকেই জানে না, ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনাকেও গড়ে তোলে।"

বিশেষ অতিথি অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন বলেন, "শিক্ষার্থীদের নিজেদের ভাবনা প্রকাশের একটি মঞ্চ দেওয়ার মাধ্যমেই আমরা এই দিনটি উদ্‌যাপন করেছি। বিজয়ীদের অভিনন্দন, আর যাঁরা অংশ নিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিশ্রম ও চিন্তার জন্য ধন্যবাদ। লেখালেখি চিন্তার স্বচ্ছতা তৈরি করে। আমরা ক্যাম্পাসে এ ধরনের আয়োজন আরও দেখতে চাই।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব অংশগ্রহণকারী ও লাইব্রেরি টিমকে ধন্যবাদ জানায় এবং শিক্ষার্থীদের আরও একাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করে।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft