শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
এনএসইউ পোডিয়াম ২০২৬ বিতর্ক প্রতিযোগিতায় উজ্জ্বল ইউসিএসআই বাংলাদেশ, সেরা বক্তার স্বীকৃতি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ২)
নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ‘এনএসইউ পোডিয়াম ২০২৬’-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। প্রতিযোগিতায় ওপেন ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সপ্তম সেরা বক্তা নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী কাজী কাভি নওয়াজ অলোক।

দীর্ঘ আট বছর পর আয়োজিত দুই সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশ নেয়। বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক বিভাগে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন সাইকোলজি বিভাগের শিক্ষার্থী কাজী কাভি নওয়াজ অলোক ও এসকে তানজিনুর হোসেন সাইমা।

প্রতিযোগিতায় ইউসিএসআই দল ষষ্ঠ স্থান অর্জন করে এবং বিইউপি বি, এনএসইউ এ ও ব্র্যাক এ দলের সঙ্গে ওপেন ফাইনালে জায়গা করে নেয়। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ কাজী কাভি নওয়াজ অলোক টুর্নামেন্টের সপ্তম সেরা বক্তা নির্বাচিত হন।

গত ১৫ নভেম্বর ঢাকার ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও ফ্যাকাল্টি সদস্যদের হাত থেকে ওপেন ফাইনালিস্ট ট্রফি গ্রহণ করেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা। প্রতিযোগিতায় বাংলা ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয় বিইউপি বি এবং ইংরেজি ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয় এনএসইউ এ।

এ সাফল্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও বিশ্লেষণধর্মী দক্ষতার পরিচয় বহন করে। পাশাপাশি তরুণদের যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগ দক্ষতা বিকাশে বিশ্ববিদ্যালয়টির প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft