রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৯)
একাডেমিক অগ্রগতি, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের সঙ্গে প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কলেজ তহবিল থেকে কয়েকজন ট্রাস্টির অর্থ আত্মসাতের বিষয় নিয়েও আলোচনা করা হয়। 

এসময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ ট্রাস্টিদের অর্থ লোপাট বন্ধের উদ্যোগ গ্রহণ করায় কলেজটির গভর্নিংবডির সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান ট্রাস্টি ও কলেজ গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. সুশীল চাকমা। শিক্ষকদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় গভর্নিংবডির সকল সদস্য, শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।  

প্রভাষক মতিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কলেজের গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি জাকিদুল ইসলাম বাচ্চু এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। মতামত প্রদান করেন প্রভাষক মফিজুল ইসলাম, আব্দুল হাই মজুমদার, সুদীপ কুমার মণ্ডল এবং নাসির আফজাল। শিক্ষকগণ শিক্ষার পরিবেশ বজায় রাখা, যথাসময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতনাদি প্রদান এবং একাডেমিক উন্নয়নে যে কোন পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের প্রতি পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেন। 

সভার প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বিগত কয়েক মাস সঠিক সময়ে বেতনাদি পরিশোধ করতে না পারার জন্য শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ‘গত এক যুগেরও অধিক সময় ধরে কয়েকজন ট্রাস্টি অনৈতিকভাবে নিজেদের নামে পদপদবি তৈরি করে কলেজ তহবিল থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছে। এর ফলে কলেজটি আর্থিকভাবে বেশ অস্বচ্ছল অবস্থা অতিবাহিত করছে।’ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, কলেজ তহবিল থেকে ট্রাস্টিদের অর্থ আত্মাসাৎ বন্ধ, যথাসময়ে বেতনাদি পরিশোধ ও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft