রবিবার ২ আগস্ট ২০২৬
১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৬০)
দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। তবে এই দুই দলের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ের গল্প মাত্র একটি ম্যাচের, আর সেই ম্যাচেই ফুটবলপ্রেমীরা দেখেছিল তরুণ লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স।

২০০৭ সালের ৫ জুন, স্পেনের ক্যাম্প ন্যু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তখন আর্জেন্টিনা দলে ছিলেন রবার্তো আয়ালা, হুয়ান রোমান রিকেলমে, কার্লোস তেভেজদের মতো তারকারা। তাদের মাঝেই ছিলেন ১৯ বছর বয়সী তরুণ লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তেভেজ। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় আলজেরিয়া। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়েও যায় তারা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। মেসির নৈপুণ্যে আর্জেন্টিনা ফিরে আসে ম্যাচে। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান তিনি, এরপর আক্রমণাত্মক খেলায় দলকে এগিয়ে নেন। ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন মেসি। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

সেই ম্যাচের পর আর কখনো মুখোমুখি হয়নি দুই দল। এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আবার দেখা হচ্ছে তাদের। বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft