বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ডিমলায় অবৈধ মিনি পাম্প সিলগালা, জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৫৩)
নীলফামারীর ডিমলা উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত একটি মিনি পাম্পে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে পাম্পের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিমলা বাজারের টিএনটি রোড এলাকায় দীর্ঘদিন ধরে সব ধরনের নিয়মকানুন উপেক্ষা করে একটি মিনি পাম্পের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সেখানে অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সত্যতা মেলায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে পাম্পের পরিচালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নিরাপত্তা ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা থাকায় অবৈধ মিনি পাম্পটির কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তিনি জানান, জনস্বার্থ ও নিরাপত্তা রক্ষায় অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন মেনে ব্যবসা পরিচালনার পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft