সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৮৪)
পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে মঙ্গলবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার অর্জুন চন্দ্র রায়। মডেল কৃষক সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের স্থানীয় ডিলার খাদেমুল ইসলাম এবং ব্র্যাকের পঞ্চগড় ফিল্ড ক্রপের টেরিটরি সেলস অফিসার (টিএসও) কৃষিবিদ শাকিল হোসেন।

ব্র্যাকের ভেজিটেবল এন্ড বায়ো পেস্টিসাইডের টিএসও আহম্মেদ সুলতানুজ্জামানের সঞ্চালনায় এই কর্মশালায় সংশ্লিষ্ট এলাকার মডেল কৃষক, বীজ ডিলার ও রিটেইলাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিক তুলে ধরে পরিবেশবান্ধব ও নিরাপদ ফসল উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব ও টেকসই কৃষি ব্যবস্থার নানা কৌশল নিয়ে আলোচনা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft