বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন, রোগীদের দূর্ভোগ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৫১)
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ১০ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

 রবিবার (৭ জুন) সকালে কিশোরগঞ্জ পিডিবির একটি দল সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।

বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ফলে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে প্রসূতি নারী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল একটি চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল। তবে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ১০ মাসের বকেয়া জমে যায়। এতে বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজার ৫০৮ টাকা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ক্লিনিক অফিসার ডা. মো. শহিদুল হাসান জানান, বিদ্যুৎ বিভাগ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য দুই-তিনবার সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও বাজেট সংকটের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রসূতি নারীরা হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিতে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন।

রোগীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় হাসপাতালটির সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, বকেয়া বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দীর্ঘ ১০ মাস ধরে বিল বকেয়া থাকায় নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft