শনিবার ৮ আগস্ট ২০২৬
জর্ডানে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ১২৯৬)
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজধানী আম্মানের মদিনা আল সানাইয়াতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আশরাফুল ইসলাম। আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, শাহাবুদ্দিন, মোস্তফা মিয়া জসীমউদ্দীন উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft