শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১১)
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬)।

এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সুমন (২৮), মেহেদী হাসান রাতুল (২২), রমজান (২৭), মো. মিঠু (৩৩), মো. মিরাজ হোসেন (৩৭), ফাহাদ বিন অনিক (২২), মো. মুন্না (২০), মো. হাফিজুর রহমান (২৬), মো. শামসুল হক ছামির (২২), মো. সোহেল (৩১), মো. রুবেল (২৬), সাইদুর ইসলাম নিরব (২০), মো. রিয়াজ ইসলাম (৩০), মো. পলাশ মিয়া (২৫), মো. মিরাজ হোসেন (২২), আল ইমরান মাহমুদ (২৫), মো. ওহাব দেওয়ান (২০), আরিফ শেখ (৪০), আবু তালিব (২৮), মো. আশরাফুল ইসলাম (৪০), পার্থিব দাস (২২), তারেক আলী জলিল (৪৭), মো. রাজিব পণ্ডিত (৩৬), মো. মাইনুল ইসলাম (৫২), মো. মামুন মল্লিক (২৪), কাউসার আহম্মেদ (২৭), মো. আকরাম হোসেন হাদী (২৪), মো. রাজিব হাওলাদার (২৪), মো. শাওন (২৩), মো. আশিক (৩২), মো. শাহিদুল ইসলাম (৩৭), ইউসরান কল্প (২০), মো. মকবুল হোসেন (২২), মো. শরীফুল ইসলাম (২৫), মো. শরীফ (২২), নয়ন (৩৫), মো. নাজিম (৩০), মো. আহনাফ আরাবি আকাশ (২৮) ও মো. সায়েম (১৯)।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft