রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
একটি চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৫)
বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. হীরা সোবাহানের 'চির ভাস্বর শহীদ জিয়া' গ্রন্থের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একজন বিশেষ নেতার কাহিনী অতীতে সকল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের রাষ্ট্রকে বলা হয় ফ্যাসিস্ট রাষ্ট্র। ক্ষমতার জোরে ইতিহাস বদলে দিতে চেয়েছিল তারা। সরকার ঠান্ডা মাথায় নৈরাজ্য মোকাবিলা করছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft