সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
আটোয়ারীতে ছাগল পালনের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৫:৩৫ পিএম  (ভিজিট : ৫৪২)
পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় এবং মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘গ্রামীণ হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রকল্পের অধীনে উপজেলার ২১ জন উপকারভোগী নারীর প্রত্যেককে দুটি করে ছাগল প্রদান করা হয়েছে।

শনিবার মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপা মনি দেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মির্জা হেলাল।

মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আজিজুল হাকিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে ছাগল লালন-পালন করে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হতে পারবেন এবং এটি তাদের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft