সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ১৬০)
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমিসেবা মেলা–২০২৬।
 
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর বাশিরা সুলতানা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধ


আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft