শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ২২১২)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।

চিঠিতে তিনি বলেন, গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের ছিল। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য সহকারী প্রক্টর, প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উপাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়ে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেবা করে যেতে চান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft