মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
আশুলিয়ায় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার প্রিন্সিপালসহ আটক ২
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ১৫২)
ঢাকার আশুলিয়া এলাকায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল ও এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ার এবং শিক্ষক ইলিয়াস।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাদ্রাসার ভেতরে ঘুমন্ত অবস্থায় শিক্ষক ইলিয়াস ওই শিশুকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

অভিযোগ ওঠার পর মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক ও প্রিন্সিপালকে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দু’জনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft