সোমবার ১০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩৪৯)
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (১১ এপ্রিল) সদর উপজেলার বিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিষয়টি র‌্যাব-৯, সিপিসি-১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর নবীনগরগামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিকে আটক করে। সিএনডজিতে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করে। অন্য একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তি হলেন -ব্রাহ্মণবাড়িয়ার চান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে মো. কাজল মিয়া (২৬)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ র সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft