বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
পায়রা সেতুর টোল কালেক্টর বরখাস্ত
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৫৭১)
পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ওভারলোডেড ট্রাকের চালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ও ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাত ৯ টার দিকে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, এর আগেও ওই টোল কালেক্টরের বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft