বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৫৭৭)
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ - প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়ক প্রদক্ষিণ করে আবারো সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। 

পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামান্তা আক্তার প্রমূখ। 

শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft