রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
ঈদ সিনেমায় স্বচ্ছতার অভাব, রাজস্ব হারানোর আশঙ্কা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৭:২৭ পিএম  (ভিজিট : ১৫৩৭)
ঈদের সিনেমা নিয়ে দর্শকের মাঝে যে ধরনের উচ্ছ্বাস দেখা যায় এবার তার ব্যতিক্রম। প্রযোজকদের খামখেয়ালী আর লুকোছাপের কারণে তারা স্ব স্ব সিনেমা প্রচারণা থেকে দূরে কার্যত তাই উত্তাপহীন সিনে ইন্ডাস্ট্রি। অপরদিকে সিনেমা নির্মাণে বিপুল পরিমাণ লগ্নি হলেও এনবিআর-এর কাছে এর সঠিক তথ্য নেই। ফলে আশঙ্কা করা যাচ্ছে এবারে নতুন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। 

জানা গেছে, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ৫টি সিনেমা চূড়ান্তভাবে লড়াইয়ে নামছে প্রেক্ষাগৃহে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সোমবার (১৬ মার্চ) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে। 

মুক্তিপ্রতীক্ষিত অন্তত প্রিন্স, রাক্ষস, প্রেসার কুকার এবং দম এই চারটি সিনেমা বাজেট সমৃদ্ধ বলে বিভিন্ন গণমাধ্যম বরাতে প্রকাশ্যে আসে। বিরুদ্ধে দেশীয় অর্থ পাচার, বিদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করানো, বিদেশি গল্পের সিনেমা অনুকরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগ থেকে সুরক্ষা পেতেই প্রচারণা থেকে দূরে থাকার কৌশল নিয়েছে বলে ঘনিষ্ঠ মহল জানিয়েছে। ফলে শেষ মূহুর্তে গান ও ট্রেলার প্রকাশ্যে আসে। তবে পেইড এজেন্ট ছাড়া সিনেমা বোদ্ধাদের নজর কাড়তে ব্যর্থ হয়েছে।  

পাঁচটি সিনেমার সংক্ষিপ্ত
প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা: ঈদের সিনেমা মানেই সুপারস্টার শাকিব খানের দাপট। এবার তিনি আসছেন আবু হায়াত মাহমুদের গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স’ নিয়ে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প সিনেমায় অভিনয়ে শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে।

প্রেশার কুকার: চার নারীর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছেন প্রেসার কুকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

দম: আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। এটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। বন্দিদশা ও বেঁচে থাকার এক কঠিন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়।

রাক্ষস: সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটাজি অভিনীত ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। সিনেমাটিতে প্রচুর ভায়োলেন্স নিয়ে সার্টিফিকেশন বোর্ডের গন্ডি পার করেছে। ইতিমধ্যে এই সিনেমার গান ‘শুদ্ধতার প্রেম’ (ইমরান ও কোনাল) ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শক নিন্দার মুখে পড়েছে। এতে গানে সিন্ডিকেটের বিষয়টি উঠে এসেছে নতুন করে। 

বনলতা এক্সপ্রেস: একটি ট্রেনের যাত্রীদের ব্যক্তিগত জীবন ও ভ্রমণের নানা নাটকীয় ঘটনা নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন এতে অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে মাল্টিপ্রেক্সে ঈদের শুরুর দিন থেকেই দাপট দেখাবে এই সিনেমাটি।

অভিযোগ উঠেছে প্রিন্স, রাক্ষস, দম এবং প্রেসার কুকার বিদেশি বিভিন্ন সিনেমার অনুকরণের ককটেল (যদিও এ সংক্রান্ত কোনো তথ্য এই প্রতিবেদকের কাছে নেই)। এছাড়াও বিদেশে চিত্রায়িত দেশীয় সিনেমা হওয়ায় ব্যয় সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিন্সে শাকিব খানের পারিশ্রমিক সাড়ে তিন কোটি টাকা বলে গণমাধ্যমে এসেছে। এক্ষেত্রে শিল্পী পারিশ্রমিক, সিনেমার ব্যয় সংক্রান্ত বিষয় এনবিআর কতটুকু অবগত সেটাও খতিয়ে দেখার দাবি উঠেছে বোদ্ধামহল থেকে। পতিত আওয়ামী লীগ আমলে শাকিব অভিনীত তুফান, বরবাদ, তান্ডব সিনেমার বিরুদ্ধে অর্থ পাচারের খবর প্রকাশ পেলেও অজানা ইশারায় সেই প্রতিবেদন ঢাকা পড়ে। তাই সিনেমায় কালো টাকা সাদা করার মাধ্যমে এনবিআর কত টাকা রাজস্ব হারালো সেটা নতুন সরকার খতিয়ে দেখবে বলে সিনেমা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের দাবি।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft