সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
চাটমোহরে মশার উপদ্রব পৌরবাসী অতিষ্ঠ
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৪৬৪)
অস্বাভাবিকভাবে বেড়েছে মশার উপদ্রব। এতে দুর্বিষহ হয়ে উঠেছে পাবনার চাটমোহর পৌরবাসীর জীবন। মশা নিয়ন্ত্রণে তেমন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। প্রথম শ্রেণীর পৌরসভা চাটমোহরে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। মহল্লাবাসী ঘরের দরজা-জানালঅ বন্ধ রেখেও মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না। মশার কয়েল বা স্প্রে করেও তেমন ফল মিলছেনা। 

মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন মহল্লায় মশা জন্মানোর অনুকূল পরিবেশ বিদ্যমান। এ পৌরসভার উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদ এখন মশা উৎপাদনের ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার ময়লা-আবর্জনা নিয়মিত ফেলা হচ্ছে বড়াল নদে। 

দখলের পাশাপাশি বড়াল এখন মারাত্সক দূষণের শিকার। কচুরিপানা আর আবর্জনার স্তুপ এখন বড়ালের বুকে। এখান থেকেই প্রতিনিয়ত ঝাঁকে ঝাঁকে মশা উঠে আসছে পৌরসভার বাসা-বাড়িতে। 

সন্ধ্যার পর মশারী টঙিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না মশার অত্যাচার থেকে। মশা নিধনে পৌরসভার কোন পদক্ষেপ নেই।  এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে। আবারো ওষুধ ছিটানো হবে। 


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft