রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
সফল নারীদের সম্মাননায় ডা. ইরিন এর অনন্য আয়োজন
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৩)
নারীর সুস্থতা, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ÔWOW Women Owning WellnessÕ এর দ্বিতীয় পর্ব। ২৬ নভেম্বর আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডার্মাটোলজিস্ট ডা. তাওহিদা রহমান ইরিন। আর এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ÔWhispers of Serenity: Her Voice, Her Story, Her IdentitÕ। ডা. ইরিন জানান, নারীর নিজস্ব কণ্ঠস্বর, জীবনের গল্প, স্বতন্ত্র পরিচয় এবং অন্তর্নিহিত শক্তিকে সম্মান জানানোই ছিল এবারের আয়োজনের মূল দর্শন।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী, সফল ও অনুপ্রেরণাদায়ী নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সংগীত, সংস্কৃতি, গণমাধ্যম, ফ্যাশন, চিকিৎসা, জনস্বাস্থ্য, আইন, করপোরেট এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারীরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের পেশাগত অভিজ্ঞতা, জীবনবোধ ও অর্জনের মধ্য দিয়ে ওঠে আসে নারীর বহুমাত্রিক পরিচয় এবং সমাজে তার গুরুত্বপূর্ণ অবদানের চিত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী আবিদা সুলতানা, প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তোরসা, বিশিষ্ট টেলিভিশন প্রযোজক ফরিদা লিমা, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. ফারজানা নাহিদ, ব্রডকাস্ট জার্নালিস্ট রুকাইয়া জহির, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহসেনা শাওন,  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক, আইন পেশায় নিয়োজিত রুমানা ফাতেমিন, সহযোগী অধ্যাপক ও ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ইউনিট প্রধান ডা. খন্দকার শেহনিলা তাসনিম, ইভেন্ট প্ল্যানার নিশা খান, উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার নুজহাত নওয়ার, টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপিকা ডা. সিফাত, অনুষ্ঠান উপস্থাপিকা ও ÔFounder of Hair FunÕ  সানা মেহজাবিন রিন্টি, NW RMG Ltd এর চেয়ারম্যান মনোয়ারা বিনতে আবদুর রব।

এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ লায়ল প্রমুখ।

বিভিন্ন পেশা ও প্রজন্মের নারীদের একত্রিত করার মধ্য দিয়ে এই আয়োজন প্রমাণ করে - নারীর ক্ষমতায়ন শুধু সাফল্যের গল্পে সীমাবদ্ধ নয়; বরং নিজের কথা বলার স্বাধীনতা, নিজের পরিচয়কে ধারণ করা এবং নিজের ভালো থাকার অধিকার প্রতিষ্ঠার মধ্যেও নিহিত। আর তাই WOW Women Owing Wellness  এর দ্বিতীয় পর্ব নারীর কণ্ঠ, গল্প, পরিচয় ও সুস্থতাকে কেন্দ্র করে এক অনুপ্রেরণামূলক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft