শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ৩)
নতুন মজুরি ঘোষণার পর উত্তেজনা আর অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল। কিছু কারখানা এখনও বন্ধ থাকলেও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। গলায় আইডি কার্ড ঝুলিয়ে, দলে দলে কর্মস্থলে ফিরতে দেখা গেছে তাদের।

তবে শ্রম আইনের ১৩(১) ধারায় - অর্থাৎ ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে - এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১২টি কারখানা।

এছাড়া ৩টি কারখানায় আজও কর্মবিরতি ও সাধারণ ছুটির নোটিশ ঝুলতে দেখা গেছে। শুক্রবার ছুটির দিনেও উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার-আশুলিয়ায় ১১৮টি কারখানা খোলা ছিল।

শিল্প পুলিশ-১ এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সচল কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও বিজিবি মোতায়েন রয়েছে। বহিরাগতদের উসকানি ঠেকাতে চলছে নজরদারি।

শ্রমিকরা বলছেন, তারা কাজ আর শান্তি চান। নতুন মজুরি দ্রুত গেজেট আকারে প্রকাশ হলে শিল্পাঞ্চলে পুরোপুরি স্বস্তি ফিরবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft