বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
গাইবান্ধা-ফেনীসহ সাত জেলায় নতুন এসপি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ০)
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে।

নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন পুলিশ সুপার হয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ ছাড়া ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft