সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৮)
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জন্য নিজের এবং তুরস্কের সক্ষমতার সবটুকু করবেন বলে তারেক রহমানকে আশ্বাস দিয়েছেন এরদোয়ান।

রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কিছু দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। তিন থেকে চারটা বা আরেকটু বেশি হতে পারে। বহুপক্ষীয় ফোরামে হোস্ট প্রেসিডেন্ট খুব কমই বৈঠক করেন। তার মধ্যে প্রথম দিনেই একটি অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের পলিটিক্সে, বিশ্বের পলিটিক্যাল ইকোনমিতে এই দ্বিপক্ষীয় বৈঠক প্রায়োরিটি কী? আপনাকে এটার ফ্যাক্ট বুঝতে হবে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। এই সম্পর্ক একটা ঘনিষ্ঠ পর্যায়ে, একটা কৌশলগত অংশীদারত্বের দিকে যাচ্ছে।

তারেক রহমান এবং এরদোয়ানের আলোচনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকে ডিফেন্স কো-অপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ডিফেন্স প্রোডাকশনে একটি ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া, রোহিঙ্গাদের অর্থায়নে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ নিয়েও ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft