রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ০)
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার (১৫ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সোলের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft