সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৮)
সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ৭০ জন বাংলাদেশি কর্মী।  দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে তাঁদের মনোনীত করেছে সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে নতুন করে মনোনীত ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে মোট ৪ হাজার ২৯টি অনলাইন আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হননি। ফলে শূন্য পদ পূরণের জন্য নতুন করে লটারির মাধ্যমে আরও ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে যেতে কর্মীদের বড় অঙ্কের অর্থ ব্যয়ের চাপ কমবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft