সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
পাঠকদের হাতে শাহআলম সাজুর ‘চার গোয়েন্দা অভিযানে’
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৩৫০)
বাজারে এসেছে কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজুর চার গোয়েন্দা সিরিজের ‘চার গোয়েন্দা অভিযানে’। কিশোর পাঠকদের উপযোগী বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অনন্যা। এর প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। গত ৯ নভেম্বর উপন্যাসটি বাজারে এসেছে। এটি সাজুর ৬১তম বই।

জানা গেছে, ‘চার গোয়েন্দা অভিযানে’ মূলত কিশোর উপযোগী একটি উপন্যাস। রহস্য, গোয়েন্দা কার্যক্রম ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে সাজানো হয়েছে এর কাহিনি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র চার কিশোর স্বপ্নীল, জিয়ন, কামাল ও মানিক। নতুন নতুন জায়গায় অভিযান চালাতে গিয়ে নানা রহস্য, রোমাঞ্চ ও বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা।

কখনো পাহাড়ে, কখনো লঞ্চে চড়ে বরিশালের পথে, আবার কখনো দূরবর্তী কোনো জঙ্গলে পাড়ি জমায় চার বন্ধু। প্রতিটি অভিযানেই তাদের সামনে আসে নতুন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা। এবারও নতুন জায়গায় অভিযানে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হবে তারা। সেই অভিজ্ঞতা নিয়েই এগিয়েছে উপন্যাসের গল্প।

বইটি সম্পর্কে শাহআলম সাজুর বক্তব্য, “চার গোয়েন্দা সিরিজের চতুর্থ উপন্যাস হিসেবে এবার প্রকাশিত হচ্ছে ‘চার গোয়েন্দা অভিযানে’। এই সিরিজের বইগুলো নিয়ে পাঠকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি, নতুন বইটির জন্যও পাঠকদের ভালোবাসা পাব।”

শাহআলম সাজুর লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল ১৯৮৮ সালের ডিসেম্বরে। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি নিজ গ্রামে একটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছেন তিনি। নতুন বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft