রবিবার ২ আগস্ট ২০২৬
একজন নিভৃতিচারী নন্দিত আবৃত্তিকার আরিফা বেগম
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৬:২৮ পিএম  (ভিজিট : ২৬৬৭)
আবৃত্তি শিল্পী হিসাবে যথেষ্ট সুনামের সঙ্গে এগিয়ে চলছেন আরিফা বেগম। তবে তিনি প্রতিটি শিক্ষাকে গুরুমুখী বিদ্যা বলে নিজের ভেতর ধারণ করে চলেন। তেমনি শ্রোতারাও তাকে ধারণ করেছেন। এই যাত্রা পারস্পারিক স্বার্থের অনেক ঊর্দ্ধে। আরিফা তাতে সফল।

আবৃত্তি শিল্পী আরিফা বেগম দীর্ঘ ১০ বছর ধরে আবৃত্তির চর্চার সাথে সম্পৃক্ত আছেন। তিনি বলেন, আবৃত্তি তার হৃদপিণ্ড। তার জীবনের একান্ত শখের জায়গা, একান্ত বিনোদনের জায়গা, নিজেকে সুস্থ রাখার জায়গা, এই জায়গায় দিয়েই তিনি আবৃত্তির শ্রোতাদের কাছে পৌঁছাতে চান। আবৃত্তি চর্চাকে তিনি দৈনন্দিন জীবনের একটি অংশ করে নিয়েছেন।তিনি মনে করেন আবৃত্তি শিল্প কঠিন একটি মাধ্যম, বারবার অনুশীলনের মাধ্যমে আবৃত্তিকে আয়ত্ত করতে হয়। “আরিফা কাব্যলয়”অনলাইন পেজ জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ এটাই। তিনি সব সময় অগ্রজদের পথ অনুসরণ করে নিজের আবৃত্তি জগতের পথ নিজস্ব ভাবধারায়  তৈরি করেন। 

বর্তমানে তিনি কুমিল্লার ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজের  (বাংলা ভার্সন) অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। মূলত: আবৃত্তি শিল্পী দিনের যথেষ্ট সমৃদ্ধ। একাধারে অনলাইন পেজে আবৃত্তি করে চলেছেন, সেই সাথে মঞ্চেও নিয়মিত আবৃত্তি করে  নিজের একটি সৃজনশীল জায়গা নিয়েছেন। আবৃত্তিতে নিজস্ব ধারা ও যাদুকরী কণ্ঠই তাকে সু প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft