বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ২)
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ী প্রার্থীরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সিনেটের মোট আসন ১০০টি। কংগ্রেসের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে বিজয়ী দলের প্রার্থীদের অন্তত ৫১টি আসনে জয় পেতে হবে। এবারের মধ্যবর্তী নির্বাচনের সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হয়েছে।

বেসরকারি উৎস থেকে প্রাপ্ত  ফলাফল থেকে জানা গেছে এই ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে সিনেটে ডেমোক্র্যাট পার্টির আসনসংখ্যা পৌঁছেছে ৫২টিতে। ফলে সিনেট এখন ডেমোক্রেটিক পার্টির দখলে।

ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়রথ অবশ্য আরও এগোবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ১৫টি আসনে জয়ের পাশাপাশি আরও ৩টি আসনে এগিয়ে আছে এই এ দলের প্রার্থীরা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft