শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ০)
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বিরল বৈঠকের পরও এ হামলার দাবি সামনে এল।

ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আঞ্চলিক বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হওয়ার কথা জানায় সংশ্লিষ্ট পক্ষগুলো।

তবে ইতিবাচক বক্তব্যের পরও হুথি বাহিনী সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি ছয়টি হামলার দাবি করেন। তিনি বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

তার দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলো সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত ছিল। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft