শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০৪ এএম   (ভিজিট : ০)
সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা কোনো অবস্থাতেই পুরো বাসা কিংবা এর কোনো অংশ অন্য কারও কাছে ভাড়া বা সাবলেট দিতে পারবেন না—এমন কঠোর নির্দেশ জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। এই নির্দেশ অমান্য করলে কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সরকারি আবাসন পরিদর্শনে দেখা গেছে—বরাদ্দ পাওয়া কতিপয় সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ অথবা পুরো বাসাটিই অন্যদের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড 'বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২'-এর সুস্পষ্ট লঙ্ঘন।

যেসব সরকারি চাকরিজীবী ইতোমধ্যে তাদের বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ বা পুরোটা সাবলেট দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে নিজের বরাদ্দকৃত বাসায় বসবাসের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের পর সরেজমিন পরিদর্শনে কোনো বাসা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী নতুন করে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরাসরি বরাদ্দ বাতিল করা হবে। এর পাশাপাশি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতে ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর ১৪(৩) বিধি অনুযায়ী তাঁর নিজ দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো হবে।

আজকালের খবর/ এমকে









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft