বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
শান্তিপূর্ণ উপ-নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ০)
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব বলেন, দুপুর পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। এটা আরও বাড়বে।

এই নির্বাচন আপনাদের জন্য পরীক্ষা বলে মন্তব্য করেছে ১১ দলীয় ঐক্য, আপনারা কি পাস করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

তিনজনকে আটক করার বিষয়ে ইসি সচিব বলেন, ওরা ভোটার নন। কৌতুহলবশত কেন্দ্রে প্রবেশ করেছিল।

অনেক ব্যালটের মুড়িতে ভোট কর্মকর্তা আগেই সিল, স্বাক্ষর দিয়ে রেখেছেন-এই বিষয়টি উত্থাপন করা হলে তিনি বলেন, এটা এখনই বলার সময় আসেনি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft