বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ০)
বাণিজ্যমেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। তবে জাতীয় যুবদিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আগামী ১ নভেম্বর জাতীয় যুবদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় যুবমেলা আয়োজনের স্থান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার বিষয়ে জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয় থেকে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিতের বিষয়ে আজ সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মেলাগুলো স্থগিত করা হয়েছে।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই মাঠে সবমেলা স্থগিত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

জাতীয় যুবমেলা আয়োজন করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে মো. আমিনুল হক বলেন, আপাতত জাতীয় পর্যায়ের যুবমেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

মেলা স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওই স্থানে যেসব মেলা হওয়ার কথা ছিল, সেগুলো সবই আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আমিনুল হক জানান, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের মধ্যে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft