বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
জরুরি নম্বর ১৬১১১-এ ফোন, অসুস্থ যাত্রীর পাশে কোস্ট গার্ড
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৩)
কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে যাত্রা করেন ওই ব্যক্তি। লঞ্চটি রাত ৩টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চে থাকা অপর এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল দল দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোস্ট গার্ডের বোটে করে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft