শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে তেঁতুলিয়ায় প্রশিক্ষণ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৫০)
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নাজমুজ সাকিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম এবং সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft