শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
নাগরপুরে রবি মৌসুমের ফসল উৎপাদনে মতবিনিময় সভা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৪৯)
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদন ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক এবং শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান। সভা পরিচালনা করেন রাজীব কুমার সূত্রধর।

বক্তারা বলেন, রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের কাছে সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করতে কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।

তাঁরা আরও বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী কৃষি উপকরণ সরবরাহ এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft