শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
কসবায় ১২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৬৮)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার বিশারাবাড়ি উত্তর পাড়ায় ধানক্ষেতসংলগ্ন একটি ঝোপ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বিশারাবাড়ি উত্তর পাড়ায় সেলিম ভূঁইয়ার বাড়ির উত্তর-পশ্চিম পাশে ধানক্ষেতসংলগ্ন ঝোপে অভিযান চালানো হয়। এ সময় ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাইন উদ্দিন কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আকাবপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মোতালেব ও মৃত সাজেদা বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে মাইন উদ্দিনের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft