শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
গৌরীপুর থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৮৩)
ময়মনসিংহের গৌরীপুর থানা ব্যারাকে অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবল রোকন মিয়া (৪৫) মারা গেছেন। সোমবার (রাত) অসুস্থ অবস্থায় তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ হৃদ্‌রোগ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে ব্যারাকে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন রোকন মিয়া। এ সময় তিনি নেবুলাইজার ব্যবহার করছিলেন। একপর্যায়ে তিনি বিছানায় উপুড় হয়ে পড়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোতাসিম ফুয়াদ তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, রোকন মিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওসি।

নিহত রোকন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার মৃত মিয়া হোসেনের ছেলে। তিনি ২০০২ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে তিনি গৌরীপুর থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর কনস্টেবল/২২৬৫।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft