যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তান নিহত এবং পিতা আহত হয়েছেন।
বরিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হানুয়ার বাজারের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাতে ওমর ফারুক তার স্ত্রী মৌসুমি বেগম (৩২) ও তার চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান মোটরবাইকে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলার হানুয়ার বাজারের তালতলা নামক স্থানে পৌঁছিলে দ্রুতগামী মাছবাহী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরবাইকটি রাস্তায় ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী বেগম ও তার ছেলে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মনিরামপুর থানার অফিসার ইনজার্চ আবু সাঈদ বলেন, স্বজনরা মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আজকালের খবর/রাশেদুল মিলন