শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৭১)
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহ ও মাদকের টাকার দাবিকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এ সময় মাদকের টাকাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। বাবার মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত আনোয়ার।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft