শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
ওসি শূণ্য জগন্নাথপুর থানা, এসআই দিয়ে চলছে ওসির কাজ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১১:২৭ এএম  (ভিজিট : ১)
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৩১ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেয়া হয়নি। যে কারনে জগন্নাথপুর উপজেলায় আইন শৃঙ্খলা বিঘিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মোঃ নুর হোসেন,  তদন্ত ওসি নেই দীর্ঘ ৪ মাস যাবত।

থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত জগন্নাথপুর থানা ওসি ছিলেন শফিকুল ইসলাম । ৩১ দিন পার হলেও জগন্নাথপুর থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। এরপর এ থানা চলছে অভিভাবক বিহীন। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৪ মাস যাবত এ থানায় কোন তদন্ত ওসি নেই।

ওসি না থাকায় আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় জগন্নাথপুর থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি সহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলী নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

এ ব্যাপারে জগন্নাথপুর থানায় ওসির দায়িত্বে থাকা এস আই নুর হোসেন  বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft