শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩)
ঢাকা শহরের একটি একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে তৈরি হয়েছে মিনি সিরিজ ‘মায়ার সংসার’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। ২৬ অক্টোবর থেকে ইউটিউবে শুরু হবে সিরিজটির প্রচার। দেখা যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে।

মায়ার সংসার নাটকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এই পরিবারে রয়েছে মা-বাবা, তিন সন্তান ও অন্য সদস্যরা। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। দুই ছেলে পরিবারের সঙ্গে থাকলেও মা-বাবার খরচ দেয় না।

অন্যদিকে, পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। একপর্যায়ে ওই মেয়ে মা-বাবার জন্য সংগ্রামে নামে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমাওয়ালার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন নাট্য নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মায়ার সংসার নিয়ে পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘একটি পরিবারের গল্প দেখা যাবে সিরিজটিতে। যেখানে মনোমালিন্য আছে, সংগ্রাম আছে, আছে নীতির গল্প। দর্শকের ভালো লাগবে।’

ধারাবাহিকে ওই পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তিনি বলেন, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে। নাটকটিতে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার বিশ্বাস, মায়ার সংসার সবাই পছন্দ করবে।’

সম্প্রতি শেষ হয়েছে মাহি অভিনীত আরেকটি মিনি সিরিজ ‘কর্মফল’। ওই সিরজিটিও তৈরি হয়েছে পারিবারিক গল্পে। সাম্প্রতিক নাটকগুলোতে পারিবারিক গল্পের প্রাধান্য প্রসঙ্গে মাহি বলেন, ‘পারিবারিক গল্পগুলো দর্শক নিজেদের সঙ্গে রিলেট করতে পারে। এখানে একজনকে কেন্দ্র করে গল্প তৈরি হয় না। প্রতিটি চরিত্রের গুরুত্ব থাকে। অনেক শিল্পীর সঙ্গে কাজ করা যায়। ফলে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে। আোর নিজেরও এ ধরনের নাটকের প্রতি আগ্রহ বেশি। এখন দর্শকও পছন্দ করছে। সব মিলিয়ে আমি খুব খুশি।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft