মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা জিয়াউদ্দিন হায়দারের
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ০)
শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হাসপাতালের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে শৃঙ্খলা, সুষম খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জিয়াউদ্দিন হায়দার। পাশাপাশি রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।




আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft