মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
নন্দীগ্রামে ৮টি দুর্গাপূজা মণ্ডপে পৌরসভার ৫৯ হাজার টাকা অনুদান বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ১)
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ৮টি দুর্গাপূজা মণ্ডপে নন্দীগ্রাম পৌরসভার তহবিল থেকে মোট ৫৯ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দুর্গাপূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ পৌর এলাকার ৮টি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। নন্দীগ্রাম পৌরসভার তহবিল থেকে এ অনুদান ৮টি দুর্গাপূজা উদযাপনে সহায়ক হবে বলে আশা করা হয়।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft