মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ১)
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীরী ওরফে আলম (৩৫) নামে যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আলমগীরী ওরফে আলম সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মো. আলমগীরী ওরফে আলমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মো. আলমগীরী ওরফে আলম দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। মাদক কারবার বন্ধে নিয়মিত অভিযান জোরদার এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft